Privacy Policy for To Let BD
সর্বশেষ আপডেট: ২৪/১১/২০২৬
১. তথ্য সংগ্রহ
To Let BD ব্যবহারের সময় আমরা ব্যবহারকারীর নাম, ইমেইল ঠিকানা (Google লগইন বা ইমেইল রেজিস্ট্রেশনের মাধ্যমে), ফোন নম্বর এবং বাসার লোকেশন সংগ্রহ করি, যাতে বাসা ভাড়ার বিজ্ঞাপনগুলো সঠিকভাবে প্রদর্শন করা যায়।
২. তথ্যের ব্যবহার
সংগৃহীত তথ্যগুলো শুধুমাত্র সেবা উন্নত করতে এবং মালিক ও ভাড়াটিয়ার মধ্যে যোগাযোগ সহজ করতে ব্যবহার করা হয়। আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না।
৩. কুকিজ (Cookies)
লগইন অবস্থা মনে রাখার জন্য আমরা একটি নিরাপদ (httpOnly) কুকি ব্যবহার করি। কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি ব্যবহার করা হয় না।
৪. ডাটা সিকিউরিটি
আপনার তথ্যের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড এনক্রিপ্ট (Bcrypt) করে রাখা হয়, পুরো সাইট HTTPS-এর অধীনে চলে, এবং আপলোড করা ছবি থেকে লোকেশনসহ সব মেটাডাটা মুছে ফেলা হয়।
৫. যোগাযোগ
আমাদের প্রাইভেসি পলিসি নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।